EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আগামীতে কৃষিপণ্যই হবে আমাদের প্রধান রপ্তানি পণ্য, সারের ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:২২ পিএম

আগামীতে কৃষিপণ্যই হবে আমাদের প্রধান রপ্তানি পণ্য, সারের ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) আয়োজিত গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: সংগৃহীত

অ অ

আগামী দিনে কৃষিপণ্যই হবে আমাদের প্রধান রপ্তানি পণ্য—এমন আশাবাদ ব্যক্ত করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কোনো ঘাটতি নেই। তবে সারের কৃত্রিম সংকট তৈরি বা অহেতুক দাম বাড়ানোর যেকোনো চক্রান্তের বিষয়টি সরকার কঠোরভাবে নজরদারি করছে। 

মঙ্গলবার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কাজী বদরুদ্দোজা মিলনায়তনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বারির অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা এবং কৃষিসংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমরা এমন একটি দেশে বাস করি যেখানে বারো মাসই ফসল ফলে। তাই কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি এর রপ্তানি সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

অনুষ্ঠানে পর্যায়ক্রমে গবেষণা কার্যক্রম ও সাফল্য উপস্থাপন করেন বারির পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম, নাটার মহাপরিচালক মো. সাইফুল আজম খান, গাজীপুর বীজ প্রত্যয়ন এজেন্সীর পরিচালক ড. মো. সাইফুল আলম, বিএআরসির চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম এবং এ্যাব-এর আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর আগে বারি প্রাঙ্গণে আয়োজিত বিভিন্ন গবেষণা স্টল ঘুরে দেখেন এবং গবেষকদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

আরও পড়ুন