EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অতিরিক্ত সচিবের মৃত্যুতে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম

অতিরিক্ত সচিবের মৃত্যুতে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

ছবি: সংগৃহীত

অ অ

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ) শোক প্রকাশ করেছে। 

এক শোকবার্তায় বিএফএসএ তার বিদেহী আত্মার মাগফিরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে। 

শোকবার্তায় আরও বলা হয়, ব্যক্তিজীবনে তিনি একজন সৎ, প্রজ্ঞাবান, দায়িত্বশীল এবং পরোপকারী ব্যক্তিত্ব ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান, অজস্র সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন