EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টেকনাফে সাবেক ইউপি সদস্যকে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগ

ডেইলি সান রিপোর্ট, টেকনাফ (কক্সবাজার)

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম

টেকনাফে সাবেক ইউপি সদস্যকে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগ
অ অ

কক্সবাজারের টেকনাফে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় এক সংবাদকর্মীকে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচিত পাহাড়ি সন্ত্রাসী ও কথিত ডাকাত আনোয়ার হোসেন ওরফে ‘লেড়াইয়া’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। 

সোমবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের আল-ফালাহ একাডেমি স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জামাল উদ্দিন (৪০) হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং স্থানীয় একজন সংবাদকর্মী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজারের ফুয়াদ আল-খতিব হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে জামাল উদ্দিন একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ৫ থেকে ৭ জন মুখোশধারী অস্ত্রধারী ব্যক্তি অস্ত্রের মুখে তাকে জোর করে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর আশপাশের এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে সিএনজিটি হ্নীলা দরগাহ এলাকার পশ্চিম দিকে যেতে দেখা যায়।

অভিযোগ রয়েছে, অপহরণের পর একটি সশস্ত্র দল জামাল উদ্দিনকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তাকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়দের অভিযোগ, হ্নীলা ইউনিয়নের উলুচামরি কোনাপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ওরফে ‘লেড়াইয়া’র বিরুদ্ধে অতীতে অপহরণ, ডাকাতি, হত্যা ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তারা দাবি করেন, তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র পাহাড়ি এলাকায় অপহরণ, ডাকাতি, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। তবে এসব অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন বা তার পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হ্নীলায় সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনকে মারধরের ঘটনার কথা জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন