রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের পর সপরিবারে বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি মো. সাহাবুদ্দিনের; অন্তর্বর্তীকালীন সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম
শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করা সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সপরিবারে আগামী রবিবার বঙ্গভবন ছাড়ছেন। ছবি: সংগৃহীত
পদত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হতেই বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী রবিবার তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠবেন বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে তাঁর দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব সামলানোর কথা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, ‘আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের কারণ ব্যাখ্যা করে স্পিকার বলেন, তিনি গুরুতর অসুস্থ।
বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় তিনি পদত্যাগ করেছেন।
স্পিকার বরাবর লেখা মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, শারীরিক অসুস্থতার কথা। তিনি রাষ্ট্রপতি হিসেবে নিজের ভূমিকার কথাও লিখেছেন পদত্যাগপত্রে।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।