EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সম্পন্ন

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সম্পন্ন

ছবি: সংগৃহীত

অ অ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের হিপ জয়েন্ট প্রতিস্থাপন (হিপ রিপ্লেসমেন্ট) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়।

ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফীন জানান, দীর্ঘদিন ধরে ধর্মমন্ত্রী কোমরের বামপাশের হিপের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার দুপুরে তাঁর হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা হয়।

হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে একটি চিকিৎসক দল এ অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর তাঁকে দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

ধর্মমন্ত্রীর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর ছোট ভাই কাজী শাহ আরেফীন।

আরও পড়ুন