EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ

ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম

বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

অ অ

গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট হাবীবুর রহমান হাবীব, মিলন শরীফ, রোকেয়া আক্তার রূপা ও সোহাগ সমাজদার।

বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা অভিযোগ করেন, আদালতের ভেতরে একজন বিচারকের এমন আচরণ অনাকাঙ্ক্ষিত এবং বিচারিক দায়িত্বের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তারা অবিলম্বে সংশ্লিষ্ট বিচারককে অপসারণ, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার আদালতে বিচারকার্য চলাকালে আদালত কক্ষের পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবী ও বিচারপ্রার্থী কথা বলছিলেন। এ সময় বিচারক তাদের লক্ষ্য করে একটি কাচের পেপার ওয়েট ছুড়ে মারেন বলে অভিযোগ ওঠে। এতে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত লাগে।

পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

আরও পড়ুন