জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে দেশব্যাপী চলছে নানা আলোচনা-সমালোচনা। এরই মধ্যে ব্যক্তিগত ভিডিও বিতর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)।
বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে হতাশা প্রকাশ করেন তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘দুই দিন আগেই বলেছিলাম, দায়িত্বশীল হতে হবে। দুই দিন পর আজকে ফেসবুকে ঢুকে দেখি জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম..... Why!!! Simply why!!’
উল্লেখ্য, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ঘিরে ব্যাপক রাজনৈতিক ও সামাজিক আলোচনা শুরু হয়। পরে এ নিয়ে বিভিন্ন ব্যাখ্যা ও দাবি সামনে আসে।
তবে এ ঘটনায় ভিডিওতে থাকা নারীকে গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি করেছে সাতক্ষীরা জেলা জামায়াত।