EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে আ. লীগ নেতার বসতঘর থেকে ১৮টি দেশীয় অস্ত্র উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৩৮ পিএম

লক্ষ্মীপুরে আ. লীগ নেতার বসতঘর থেকে ১৮টি দেশীয় অস্ত্র উদ্ধার

ছবি: সংগৃহীত

অ অ

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বসতঘর থেকে ১৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারসংলগ্ন পুরান বেড়িবাঁধ এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন সরদারের বাড়িতে অভিযান চালায় রায়পুর থানা পুলিশ।

অভিযানকালে রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের মোট ১৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আবুল হোসেন সরদার পালিয়ে যান।

এ ঘটনায় অভিযুক্তের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি পলাতক থাকায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “পারিবারিক বিরোধের জেরে আবুল হোসেন সরদারের সঙ্গে তার স্ত্রী খালেদা আক্তারের বিরোধ চলছিল। সোমবার দুপুরে আবুল হোসেন ও তার শ্যালক নদীতে মাছ ধরতে গেলে খালেদা আক্তার পুলিশকে ঘরে অস্ত্র থাকার তথ্য দেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে ধারালো অস্ত্রগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীকে ফাঁসানোর উদ্দেশ্যে তিনি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।”

আরও পড়ুন