EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আজ রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:২৩ এএম

আজ রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (২১ জুলাই) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পুরাতন বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঁঠালবাগান এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লিকেজযুক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ শেষ হলে স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে।

আরও পড়ুন