EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সদরঘাটে ট্রলারডুবি, নিরাপদে ফিরলেন নিখোঁজ দুই যাত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম

সদরঘাটে ট্রলারডুবি, নিরাপদে ফিরলেন নিখোঁজ দুই যাত্রী

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় প্রাথমিকভাবে নিখোঁজ হওয়া দুই যাত্রী পরে নিরাপদে ফিরে এসেছেন। তাদের কাছে মোবাইল ফোন না থাকায় শুরুতে যোগাযোগ সম্ভব হয়নি। পরে পরিবারের মাধ্যমে তারা নিরাপদে থাকার খবর জানালে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত করে।

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৯টা ৩০ মিনিটে সংবাদ গ্রহণ করে এবং সকাল ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুরের কড্ডার বাজার থেকে একটি স্টিল বডির ইঞ্জিনচালিত নতুন ট্রলার কিনে ১০ জন কুমিল্লার মুরাদনগরের উদ্দেশে রওনা হন। পোস্তগোলা ব্রিজের আগে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১০ জনের মধ্যে আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকি দুইজনকে প্রথমে নিখোঁজ মনে করা হলেও পরে তারা নদীর অপর পাড়ে নিরাপদে উঠেছেন বলে জানা যায়।

ফায়ার সার্ভিস জানায়, মোবাইল ফোন সঙ্গে না থাকায় তারা তাৎক্ষণিকভাবে কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে পরিবারের সদস্যদের মাধ্যমে ট্রলারের মালিককে বিষয়টি জানানো হলে তিনি ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

অন্য কোনো ব্যক্তি নিখোঁজ না থাকায় সদরঘাট নদী ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল অভিযান শেষ করে স্টেশনে ফিরে যায়।

আরও পড়ুন