প্রিন্টঃ ২০ অক্টোবর ২০২৬
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে অনলাইন প্রতারণা
ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার, আইফোন জব্দ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশঃ ১৮ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম
শেয়ার করার বিকল্পগুলি
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের আসন্ন কনসার্টের টিকিট বিক্রির নামে অনলাইন প্রতারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ব্যক্তি মো. বখতিয়ার আবিদ খান (২১)। তিনি রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।
সিআইডি জানায়, ইভেন্ট সাজাই ও মেইন স্টেজ ইনকরপোরেশন আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিটে অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের আয়োজন করেছে। কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজকেরা গেট মাই টিকিট ডট লাইভ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গত ৮ জুলাই থেকে মেইন স্টেজ ইনকরপোরেশন-এর ফেসবুক পেজে প্রচারণা শুরু করে।
প্রচার কার্যক্রম চলাকালে আয়োজকদের নজরে আসে, বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি) নামে একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট প্রচার করা হচ্ছে।
অভিযোগে বলা হয়, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিন এ কে আবিদ খান-এর সঙ্গে যোগাযোগ করলে তিনি পোস্ট অপসারণের পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। অর্থ না দিলে এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখা এবং ইভেন্ট সাজাই ও মেইন স্টেজ ইনকরপোরেশন-এর ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির চেষ্টা চালিয়ে যাওয়ার হুমকি দেন।
এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম বাদী হয়ে গত ১৫ জুলাই রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তভার গ্রহণের পর সিআইডি তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. বখতিয়ার আবিদ খানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন ১১ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি) ফেসবুক গ্রুপের অ্যাডমিন এবং তার ব্যবহৃত ফেসবুক আইডির নাম এ কে আবিদ খান।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
শেয়ার করার বিকল্পগুলি
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে অনলাইন প্রতারণা
ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার, আইফোন জব্দ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম