EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত বাবা-ছেলের পরিবারকে আর্থিক সহায়তা

বজ্রপাতে নিহত আনোয়ার গণেশ ও তার ছেলে নিমাই গণেশের পরিবারের হাতে মোট ৪০ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত বাবা-ছেলের পরিবারকে আর্থিক সহায়তা

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত বাবা-ছেলের পরিবারের হাতে ইউএনও কর্তৃক আর্থিক সহায়তা। ছবি: ডেইলি সান

অ অ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত দিনমজুর বাবা-ছেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গণেশপাড়া গ্রামে গিয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে নিহত আনোয়ার গণেশ ওরফে প্রভু ও তার ছেলে নিমাই গণেশের স্ত্রীর হাতে নগদ ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা তুলে দেন।

এ সময় ইউএনও খায়রুল ইসলাম জানান, প্রাথমিকভাবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে দুই পরিবারকে আরও ৫ হাজার টাকা করে প্রদান করা হবে। এ ছাড়া পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারানোর বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন ভবিষ্যতেও তাদের প্রয়োজন অনুযায়ী পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।

বুধবার দুপুরে বাড়ির পাশে ক্ষেতে পাট কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন আনোয়ার গণেশ ওরফে প্রভু ও তার ছেলে নিমাই গণেশ। 

আরও পড়ুন