ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের অভিযানে মাদক মামলার আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার আসামি শাহালম কিশোরগঞ্জের ভৈরব থানার সাদেকপুর এলাকার কায়কোবাদের ছেলে
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে র্যাবের অভিযানে আশুগঞ্জ থানার মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৫ জুলাই) রাতে সরাইল উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার মামলা নং-২৩, জিআর নং-২২৯/২৪-এর সূত্রে আশুগঞ্জ থানার মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেপ্তার আসামি হলেন শাহালম (৫২)। তিনি কিশোরগঞ্জের ভৈরব থানার সাদেকপুর এলাকার কায়কোবাদের ছেলে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।