EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে বদলি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম

পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে বদলি

ছবি: সংগৃহীত

অ অ

পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবং একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে। এ বিষয়ে বুধবার (১৫ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে আদেশ জারি করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) এবং জাতিসংঘ মিশন শেষে সদর দপ্তরে রিপোর্ট করা মো. মাহমুদ খানকে বাগেরহাটের মোড়েলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

একইভাবে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) এস এম মনসুরা মূসাকে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যথায় ৩০ জুলাই থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

আরও পড়ুন