EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এআই অলিম্পিয়াডে স্বর্ণজয়ী শিক্ষার্থীদের ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম

এআই অলিম্পিয়াডে স্বর্ণজয়ী শিক্ষার্থীদের ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
অ অ

আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনা এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের অনন্য এক ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার বিশেষ উদ্যোগে আজ (মঙ্গলবার) জাতীয় সংসদের ভিভিআইপি গ্যালারিতে বসে সরাসরি সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছে বিজয়ী দল।

অধিবেশন দেখার পাশাপাশি পুরো সংসদ ভবনও ঘুরে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা। এই দলে ছিলেন বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কোচ ড. মোহাম্মদ আজম খান, একাডেমিক কো-অর্ডিনেটর ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস, স্বর্ণপদকজয়ী ত্রিদিব রায় আর্য এবং দলের অন্যান্য সদস্য—নাইরা নাওয়ার আহমেদ, অনন্য যারিফ আকন্দ, নাওফিল রহমান, মুবতাসিম চৌধুরী পিয়ম ও মুরতাজা আব্দুল্লাহ। 

এ সময় শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ দলের সদস্যরা। ওই সময় আন্তর্জাতিক পর্যায়ে তাদের এই অর্জনের ভূয়সী প্রশংসা করেন এবং আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন এবং নতুন নতুন আবিষ্কারে যুক্ত হতে উৎসাহিত করেন।

কথোপকথনের একপর্যায়ে শিক্ষার্থীরা সরাসরি জাতীয় সংসদের অধিবেশন দেখার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাদের জন্য ভিভিআইপি গ্যালারি থেকে সংসদ কার্যক্রম দেখার ব্যবস্থা করার নির্দেশ দেন। 

আরও পড়ুন