EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের শোকবার্তা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের শোকবার্তা
অ অ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকায় কাতার দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর গুলশানে অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন। সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী হিসেবে তিনি সরকারের পক্ষ থেকে শোকবার্তা লিপিবদ্ধ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরও পড়ুন