EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সঞ্জীবন প্লাটুন সদস্যদের আর্থসামাজিক সক্ষমতা বাড়ানোর তাগিদ আনসার মহাপরিচালকের

কুমিল্লা রেঞ্জ পরিদর্শনে গিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ ও সঞ্জীবন প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা করেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:১২ পিএম

সঞ্জীবন প্লাটুন সদস্যদের আর্থসামাজিক সক্ষমতা বাড়ানোর তাগিদ আনসার মহাপরিচালকের

কুমিল্লা রেঞ্জ ও জেলা কার্যালয় পরিদর্শনকালে সঞ্জীবন প্লাটুনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রোববার (১২ জুলাই) কুমিল্লা রেঞ্জ ও জেলা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সঞ্জীবন প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা করেন, প্লাটুন সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন করেন।

সকালে লাকসাম উপজেলা সঞ্জীবন প্লাটুনের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মহাপরিচালক সদস্যদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ বা গবাদিপশু পালন— যে প্রকল্পই হোক না কেন, বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ উপাদান, তাই বিকল্প জ্বালানির মাধ্যমে সদস্যদের স্বনির্ভর হতে হবে। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থাপনা ও কারিগরি প্রশিক্ষণ পর্যায়ক্রমে দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

পরে লালমাইয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনকালে মহাপরিচালক বলেন, সঞ্জীবন প্লাটুনের সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি জাতীয় নিরাপত্তার প্রয়োজনে দেশসেবায় সবসময় প্রস্তুত থাকতে হবে। এবারই প্রথমবারের মতো এই মহড়ায় অংশ নিচ্ছেন আনসার-ভিডিপির সঞ্জীবন প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা। তিনি সদস্যদের সততা ও শৃঙ্খলা বজায় রাখারও নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার মো. মাহবুবুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা।


আরও পড়ুন