EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম

এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

অ অ

বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হবে কি না, সে বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা নিয়মিত আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে যোগাযোগ রাখছি। একটু পর আবারও বসব।”

তবে এ সময় এইচএসসি পরীক্ষা স্থগিত বা পেছানোর বিষয়ে তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা দেননি।

সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলও প্রকাশ করা হয়। এবার মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ)।

মন্ত্রী বলেন, ফল প্রকাশের পর তা অনলাইনে আপলোডের কাজ শুরু হয়েছে। পুরো প্রক্রিয়া শেষ হতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। এরপর পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলার শিক্ষার্থীরা ওয়েবসাইটে নিজেদের ফল দেখতে পারবেন।

এদিকে, টেলিটক জানিয়েছে, এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আরও পড়ুন