EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসনে তৎপর ডিএনসিসি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম

জলাবদ্ধতা নিরসনে তৎপর ডিএনসিসি

ছবি: সংগৃহীত

অ অ

রাতব্যাপী ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর কাজীপাড়া মেট্রো স্টেশনের উভয় পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতিতে নাগরিকদের দুর্ভোগ কমাতে দ্রুত পানি অপসারণে তৎপর রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সংস্থাটির সংশ্লিষ্ট টিম সড়কে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনে মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছে।

ডিএনসিসি জানিয়েছে, জলাবদ্ধতা কমিয়ে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানি অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন