EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মেট্রোরেলের ৪ স্টেশনে ডিএমটিসিএলের উচ্ছেদ অভিযান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ পিএম

মেট্রোরেলের ৪ স্টেশনে ডিএমটিসিএলের উচ্ছেদ অভিযান
অ অ

উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আনুমানিক ২০ থেকে ২৫টি অবৈধ ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানের পর স্টেশন সংলগ্ন এলাকাগুলো পুরোপুরি দখলমুক্ত হয় এবং মেট্রোরেল যাত্রীদের স্বাচ্ছন্দে ও নিরাপদে চলাচলের পরিবেশ নিশ্চিত করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দা ও দোকান মালিকদের ফুটপাত দখল না করার জন্য এবং যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সচেতন করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে পুনরায় অননুমোদিত দোকান না বসাতে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, মেট্রোরেল স্টেশনগুলোর পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখতে ডিএমটিসিএলের এই উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন