EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
অ অ

গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা, গাছের চারা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সুশাসন চত্বরে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

তারপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান, সম্প্রীতি এই ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ সোহাগ ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, দেশের পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। 

তিনি বেশি বেশি বৃক্ষরোপণ, প্লাস্টিকজাতীয় পণ্যের ব্যবহার পরিহার এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান। 

জেলা প্রশাসক আরও বলেন, অনিয়ন্ত্রিত পরিবেশ দূষণ, জলাশয় ভরাট, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এবং নির্বিচারে বৃক্ষনিধনের ফলে জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রাকৃতিক আবাসস্থল হুমকির মুখে পড়ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিকল্পিত বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসার ঘটাতে হবে।

এ কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, জেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন