EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টানা বৃষ্টিতে দ্বিতীয় দিনের মতো পানিবন্দী চট্টগ্রাম

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম

টানা বৃষ্টিতে দ্বিতীয় দিনের মতো পানিবন্দী চট্টগ্রাম
অ অ

টানা বৃষ্টিতে দ্বিতীয় দিনের মত ভোগান্তিতে পড়েছে চট্টগ্রাম নগরীর বাসিন্দারা। বৃষ্টি কিছুটা কমলেও চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, চান্দগাঁও, মোহরা, কুয়াইশ, অক্সিজেনসহ নিচু এলাকার সড়ক, অলিগলি, ভবনের নিচতলা ও দোকানপাটে পানি উঠেছে। পানি উঠেছে স্কুল, কলেজ, মাদরাসা, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনার নিচতলায়ও।

নগরের বাইরে হাটহাজারী, রাউজান, সাতকানিয়া, হাটহাজারী, সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া, বোয়ালখালীসহ প্রায় সব উপজেলায় নিচু এলাকা প্লাবিত হয়েছে।

কোথাও কোথাও মহাসড়ক ও চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনও ডুবে গেছে। ষোলশহরে আটকে পড়া কক্সবাজারগামী ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং বিভিন্ন স্কুল-কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস বুধবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আগের দিন ২৪ ঘন্টায় ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন