EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভারী বৃষ্টিতে পানির নিচে রেললাইন

চট্টগ্রামে এক হাজার যাত্রী নিয়ে আটকা ‘পর্যটক এক্সপ্রেস’

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

চট্টগ্রামে এক হাজার যাত্রী নিয়ে আটকা ‘পর্যটক এক্সপ্রেস’
অ অ

টানা ভারী বৃষ্টিতে রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকে যায়। বিকেল সোয়া ৫টা পর্যন্ত ট্রেনটি একই স্থানে দাঁড়িয়ে ছিল। তবে কখন রেললাইন থেকে পানি নামবে এবং ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করতে পারবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি রেলওয়ের কর্মকর্তারা।

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে ‘পর্যটক এক্সপ্রেস’। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করার পর কিছু দূর এগোতেই রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় সেটি থেমে যায়।

জানালিহাট স্টেশনের স্টেশন মাস্টার নেজাম উদ্দিন বলেন, রেললাইনে পানি জমে থাকায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া ট্রেনটিতে প্রায় এক হাজার যাত্রী রয়েছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারগামী ‘প্রবাল এক্সপ্রেস’ একই এলাকা নিরাপদে অতিক্রম করেছিল। তখন রেললাইনে কোনো সমস্যা ছিল না। কিন্তু পরে মুষলধারে বৃষ্টির কারণে দ্রুত লাইনের ওপর পানি জমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, সময়সূচি অনুযায়ী ‘পর্যটক এক্সপ্রেস’-এর বেলা ২টা ৪০ মিনিটে কক্সবাজার পৌঁছানোর কথা ছিল। তবে রেললাইন পানিমুক্ত না হওয়া পর্যন্ত ট্রেনটি যাত্রা শুরু করতে পারবে না। পরিস্থিতি স্বাভাবিক হলেই ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন