EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
অ অ

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

রবিবার (৫ জুলাই) মতিঝিল সংলগ্ন যুব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক হৃদয়ের বাবা আবুল কাসেমের হাতে তুলে দেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ক্যান্সারে আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে নিয়ে একটি ভিডিও প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। বিষয়টি জানার পরই প্রধানমন্ত্রী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হৃদয়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও হৃদয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। হৃদয় পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, অসুস্থ ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। এই অনুদান সেই দায়িত্ব পালনেরই একটি অংশ। ভবিষ্যতেও দেশের যেকোনো ক্রীড়াবিদের সংকটে মন্ত্রণালয়ের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে মেহেদী হাসান হৃদয়ের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

আরও পড়ুন