EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম

পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
অ অ

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ৩৪ জন ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব শিফা নুসরাতের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ১ জুলাইয়ের স্মারকে প্রদানকৃত পরামর্শের পরিপ্রেক্ষিতে বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০/-) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

পদোন্নতি পাওয়া ৩৪ কর্মকর্তার তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন