EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সোনারগাঁওয়ে শব্দ দূষণবিরোধী অভিযানে দুই যানবাহনকে জরিমানা, জব্দ উচ্চ শব্দের হর্ন

ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:৪৩ পিএম

সোনারগাঁওয়ে শব্দ দূষণবিরোধী অভিযানে দুই যানবাহনকে জরিমানা, জব্দ উচ্চ শব্দের হর্ন

ছবি: সংগৃহীত

অ অ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উচ্চ শব্দের হর্ন ব্যবহারকারী দুটি যানবাহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে ব্যবহৃত দুটি উচ্চ শব্দের হর্নও জব্দ করা হয়।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সোনারগাঁও উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান।

অভিযানে সোনারগাঁও থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী উচ্চ শব্দ সৃষ্টিকারী দুটি যানবাহনের বিরুদ্ধে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে যানবাহনগুলোতে অবৈধভাবে ব্যবহৃত দুটি উচ্চ শব্দের হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাশেদ বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি পরিবেশ দূষণকারী কারখানা ও বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও পড়ুন