EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন আরও দুই মন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৪২ পিএম

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন আরও দুই মন্ত্রী
অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হতে আজ রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন সরকারের দুই মন্ত্রী। তারা হলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত রবিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফরে যান। সফর শেষ করে পরদিন সোমবার বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানে যান।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন