EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সিলেট-রংপুর-রাজশাহীতে বন্যার আশঙ্কা, ভারতের সতর্কতা জারি

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে প্লাবিত হতে পারে নিচু এলাকা; পরিস্থিতি মোকাবিলায় যৌথভাবে কাজ করছে দুই দেশ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:৪০ এএম

সিলেট-রংপুর-রাজশাহীতে বন্যার আশঙ্কা, ভারতের সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

অ অ

ভারী মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবে দেশের প্রধান প্রধান নদ-নদীর পানির স্তর ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় বিশেষ সতর্কতা জারি করেছে ভারতের বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্র।

সোমবার (২২ জুন) এক সরকারি বিবৃতিতে সংস্থাটি এই আশঙ্কার কথা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীগুলোর পানি বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে। এর ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, রংপুর এবং রাজশাহী বিভাগের নিচু এলাকাগুলো স্বল্পমেয়াদী বন্যার সম্মুখীন হতে পারে। এই সময়ের মধ্যে নদী তীরবর্তী অঞ্চল ও চরাঞ্চলগুলো প্লাবিত হওয়ার তীব্র ঝুঁকি রয়েছে।

দুর্যোগপূর্ণ এই সময়ে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামোর আওতায় ভারতকে বাংলাদেশকে রিয়েল-টাইম (তাৎক্ষণিক) বন্যা-সম্পর্কিত তথ্য প্রদান অব্যাহত রেখেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এমন একটি সময়ে যখন সময়োপযোগী হাইড্রোলজিক্যাল (জলবায়ু ও পানি বিষয়ক) উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন এই রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান বন্যার পূর্বাভাস উন্নত করতে এবং বন্যা-প্রবণ অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীকে সুরক্ষায় প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনের মাধ্যমে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সহযোগিতা বজায় রেখে আসছে। এই ব্যবস্থার অধীনে, ভারত বাংলাদেশকে গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং অন্যান্য বেশ কয়েকটি যৌথ নদীর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ স্টেশন থেকে নদীর পানির স্তর, পানি প্রবাহের হার (ডিসচার্জ রেট), বৃষ্টির ধরণ এবং পূর্বাভাসের মূল্যায়ন সংক্রান্ত তথ্য সরবরাহ করছে।

আরও পড়ুন