EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

‘এটা শাহবাগ চত্বর নয়’—হান্নান মাসউদকে ডেপুটি স্পিকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:০৯ পিএম

‘এটা শাহবাগ চত্বর নয়’—হান্নান মাসউদকে ডেপুটি স্পিকার
অ অ

জাতীয় সংসদ অধিবেশন চলাকালে বিধি বহির্ভূতভাবে দাঁড়িয়ে কথা বলায় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে শক্ত ভাষায় সতর্ক করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।’

রবিবার (২১ জুন) সংসদ অধিবেশনে স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল এই মন্তব্য করেন।

সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ আব্দুল হান্নান মাসউদ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে স্পিকারের দায়িত্ব পালন করা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হান্নান মাসউদের উদ্দেশে বলেন, ‘হান্নান মাসউদ আপনি বসুন। সংসদে কথা বলার জন্য আপনি যখন খুশি তখন দাঁড়াবেন, দিস ইস নট দ্য নর্ম। মাননীয় সদস্য দয়া করে আপনি বসুন।’

স্পিকার হান্নান মাসউদকে বারবার বসতে বললেও তিনি না বসে দাঁড়িয়ে থাকেন। পরে হান্নান মাসউ চেয়ার ছেড়ে দুই হাত উঁচিয়ে সংসদে চিৎকার করতে থাকেন।

আরও পড়ুন