EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদরাসা ছাত্র নিহত

ডেইলি সান রিপোর্ট, নরসিংদী

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:২৮ পিএম

নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদরাসা ছাত্র নিহত
অ অ

নরসিংদীর মনোহরদী উপজেলায় অজু করার সময় বজ্রপাতে মাদরাসার তিন ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলো- মাদরাসার ছাত্র জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

পুলিশ জানায়, মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে চার ছাত্র আহত হয়। তাদেরকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আহদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, বজ্রপাতে আহত চার মাদ্রাসা ছাত্রকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজন মারা গেছে। বাকি একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন