EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে চাইলে ছাড় নয়: র‍্যাব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৪৭ পিএম

আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে চাইলে ছাড় নয়: র‍্যাব

কথা বলছেন র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান। ছবি: সংগৃহীত

অ অ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে র‍্যাব।

রবিবার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ মাউরা সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে আটক করা হয়।

পরবর্তীতে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে।

এ সময় আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যাবের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে নয়মুল হাসান বলেন, “কেউ আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”

আরও পড়ুন