EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হাইকোর্টে একদিনে ২ হাজার ৪২৫ পুরোনো মামলা নিষ্পত্তি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম

হাইকোর্টে একদিনে ২ হাজার ৪২৫ পুরোনো মামলা নিষ্পত্তি

ছবি: সংগৃহীত

অ অ

হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চে একদিনে মোট ২,৪২৫টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৮৮৪টি ক্রিমিনাল মিস মামলা এবং ৫৪১টি রিট মামলা নিষ্পত্তি করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) এ তথ্য সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

এর আগে চার কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ১৫,১৭২টি ক্রিমিনাল মিস মামলা এবং ৫,৫৬৮টি রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ২০,৭৪০টিরও বেশি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রধান বিচারপতির নির্দেশনায় এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গত ৭ মে ২০২৬ থেকে হাইকোর্ট বিভাগের নির্ধারিত বেঞ্চসমূহে নিয়মিতভাবে পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম শুরু হয়। ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে ক্রিমিনাল মিস ও রিট মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হচ্ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, এ উদ্যোগ অব্যাহত থাকলে বিচারাধীন পুরোনো মামলার জট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হবে।

আরও পড়ুন