EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

পাগলায় ভোররাতে ৩ ভ্যান তল্লাশি, শাড়ি-ওষুধ-প্রসাধনী উদ্ধার; চোরাকারবারিরা পালিয়ে যায়

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:০১ পিএম

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

অ অ

নারায়ণগঞ্জের পাগলায় বিশেষ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৭ জুন) ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা এ অভিযান পরিচালনা করে। পাগলা বাজার সংলগ্ন এলাকায় সন্দেহজনক ৩টি ভ্যানগাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিকেলে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও পড়ুন