আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস করলেন জাইমা রহমানও
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:১৪ এএম
বাংলাদেশ বার কাইন্সিলের আইনজীবী তালিকাভূক্তির প্রথম ধাপ এমসিকিউতে (নৈবর্ত্তিক) পাস করেছেন ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী।
শুক্রবার (১২ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
এদিকে এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানও। রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন তিনি।
তিনিও আইনজীবী তালিকাভূক্তির প্রথম ধাপ এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্টোরি দিয়ে বিষয়টি জনিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এবারের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় অংশ নেন ৩৭ হাজারের বেশি পরীক্ষার্থী। উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন