EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মোংলায় কোস্ট গার্ডের স্টেশনে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:২৮ পিএম

মোংলায় কোস্ট গার্ডের স্টেশনে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

ছবি: সংগৃহীত

অ অ

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের জয়মনিরঘোলে কোস্ট গার্ডের হাড়বাড়িয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর মাঠে নেমেছে যৌথবাহিনী। শুক্রবার (১২ জুন) দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন নারীসহ মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে ৩ জন মামলার এজাহারনামীয় এবং বাকি ৩ জন সন্দেহভাজন আসামি। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে কোস্ট গার্ড জানায়, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্ম ও অবৈধ ব্যবসা সহজে পরিচালনার সুবিধার্থে ওই স্থান থেকে কোস্ট গার্ডকে সরিয়ে দিতে চায়। সেই উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা ও ভাঙচুর চালানো হয়েছে এবং এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

এদিকে কোস্ট গার্ডের ওপর হামলার পর হাড়বাড়িয়া স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার বাকি আসামিদের আটকে সুন্দরবন ও এর আশপাশের এলাকায় যৌথবাহিনীর চিরুনি অভিযান চলছে।

আরও পড়ুন