EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভারত ইচ্ছাকৃতভাবে পুশ ইন করছে না: উপদেষ্টা জাহেদ উর রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:৪৮ পিএম

ভারত ইচ্ছাকৃতভাবে পুশ ইন করছে না: উপদেষ্টা জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

অ অ

ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, ৫ আগস্টের পর ভারতের সঙ্গে যে ধরনের সম্পর্কের পরিবর্তন দেখা গেছে, তা থেকে দেশটি এখন বেরিয়ে আসতে চাইছে। এ কারণে বর্তমানে যে পুশ ইন ঘটছে, সেটি ইচ্ছাকৃত নয় বলে সরকার বিশ্বাস করে। সমস্যাটি শিগগিরই সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষা খাত নিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত কারিগরি শিক্ষার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। তার দাবি, পূর্ববর্তী সময়ে এ ধরনের উদ্যোগ পর্যাপ্তভাবে নেওয়া হয়নি, যার কারণে দক্ষ জনশক্তি গড়ে ওঠেনি।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে উপদেষ্টা জানান, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ধাপে ধাপে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে মাত্র আটটি উপজেলায় ১০১ শয্যার সুবিধা চালু আছে।

তিনি আরও বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের চুক্তিগত কাজ এগিয়ে চলছে এবং এটি বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।

জ্বালানি তেলের মূল্য প্রসঙ্গে তিনি জানান, দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে এখনও জ্বালানি তেলের দাম তুলনামূলকভাবে কম রয়েছে।

শেয়ারবাজার নিয়ে মন্তব্যে তিনি বলেন, অতীতের তুলনায় বিভিন্ন সময়ে বাজারে অস্থিরতা দেখা গেছে, তবে বর্তমান সরকার তা স্থিতিশীল করার চেষ্টা করছে।

এ ছাড়া তিনি জানান, তিস্তা ব্যারেজ প্রকল্পের মতো পানি সংরক্ষণ উদ্যোগ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের লক্ষ্যে কাজ শুরু করার নির্দেশনাও দেওয়া হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন