EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:১৯ পিএম

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা
অ অ

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে রবিবার (৭ জুন) দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তিনি সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর বন্দর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বন্দরের চলমান প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বন্দরের আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন এবং কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এর আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের নৌবাহিনীর কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ জাহাজ ও নৌঘাঁটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে মোংলা বন্দরের উন্নয়ন ও কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন