EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে রংপুরে আনন্দ মিছিল

কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় নাজমুল আলম নাজুকে শুভেচ্ছা জানিয়েও স্লোগান দেন নেতাকর্মীরা

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:২২ পিএম

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে রংপুরে আনন্দ মিছিল

ছবি: সংগৃহীত

অ অ

যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে রংপুর জেলা ও মহানগর যুবদল। শনিবার (৬ জুন) দুপুরে পৃথকভাবে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

প্রথমে জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল আলম নাজু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাজ জিল্লুর রহমান জেমসের নেতৃত্বে নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। প্রেসক্লাব ঘুরে শোভাযাত্রাটি আবার গ্রান্ড হোটেল মোড়ে গিয়ে শেষ হয়।

এরপর একই স্থান থেকে মহানগর যুবদলের আনন্দ শোভাযাত্রা বের হয়। মহানগর আহ্বায়ক নুর নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নের নেতৃত্বে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন