EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:৩০ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন
অ অ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা। 

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অভিনন্দন জানানো হয়।

সন্ধ্যা ৭টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রিসভার এই বৈঠক শুরু হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রিসভার পক্ষ থেকে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের এই নির্বাচন বিশ্বমঞ্চে দেশের ক্রমবর্ধমান গৌরব, অনন্য কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত। পররাষ্ট্রমন্ত্রীর এই অর্জন সামগ্রিকভাবে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

আরও পড়ুন