EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রামিসা হত্যা

আদালতে সোহেল-স্বপ্না, যুক্তিতর্ক শুরু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:৪৫ পিএম

আদালতে সোহেল-স্বপ্না, যুক্তিতর্ক শুরু
অ অ

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) পৌনে ১২ টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের উপস্থিতিতে এই যুক্তিতর্ক গ্রহন করছেন। 

রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু প্রথমে যুক্তিতর্ক শুনানি করছেন। এরপর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে আসামিপক্ষ অ্যাডভোকের মুসা কালিমুল্যাহ যুক্তিতর্ক তুলে ধরবেন।

যুক্তিতর্ক শুনানির জন্য আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে সকালেই আদালতে আনা হয়। ১১টা ২০ মিনিটের দিকে সোহেল রানাকে ও ১১টা ৪০ মিনিটে স্বপ্নাকে এজলাসে তোলা হয়। এরপর পৌনে ১২টায় বিচারক এজলাসে উঠলে যুক্তিতর্ক শুরু হয়।

এর আগে, গতকাল বুধবার মামলার আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন।

আরও পড়ুন