মিরপুরে বাসায় মায়ের গলিত লাশ: যুগ্ম সচিব ছেলেকে ওএসডি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:২০ পিএম
ঢাকার মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে নুরজাহান বেগম নামে এক নারীর গলিত লাশ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমানকে ওএসডি করা হয়েছে।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে কর্মরত এ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিঃসঙ্গ জীবনযাপন করা নুরজাহান বেগমের গলিত লাশ উদ্ধারের পর তার সন্তানদের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে বুধবার সন্ধ্যায় যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এর কয়েক ঘণ্টার পরই তাকে ওএসডি করা হলো।
বৃহস্পতিবার তাকে বদলি কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
আরও পড়ুন