EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

বক্তারা বলেন, সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলম বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের দোসর ছিলেন

ডেইলি সান রিপোর্ট, নীলফামারী

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

অ অ

ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’- এর ব্যানারে জেলা শহরে এই কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের ডোমার সড়কে অবস্থিত ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক মোস্তাকিমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশটি পরিচালনা করেন সদস্য সচিব আরিফ আল মামুন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সচেতন গ্রাহক ফোরামের জেলা সদস্য মইনুল ইসলাম ও এনামুল হকসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলম বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের দোসর ছিলেন। আওয়ামী শাসনামলে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময়ে তাঁর পরোক্ষ মদদে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নজিরবিহীন লুটপাট ও অর্থ পাচার চালিয়েছে।

মানববন্ধনে সদস্য সচিব আরিফ আল মামুন বলেন, ‘এস আলম গ্রুপের চেয়ারম্যানের ছেলের বন্ধুকে চটচটি ব্যবসার জন্য ২৩২ কোটি টাকায় ঋণ দেয়া হয়ে এমন অনেক নাম সর্বস্ব সংগঠনকে ঋণ দেয়া হয়েছে যা ছিলো মুলত লুটপাটের অংশ।’

সংগঠনের আহ্বায়ক মোস্তাকিমুল ইসলাম বলেন, ‘আমরা অবিলম্বে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ চাই অন্যথায় কর্মসূচি অব্যাহত থাকবে।’

আরও পড়ুন