EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নবীনগরে মায়ের বকুনিতে অভিমান করে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নিহতের মা খালেদা বেগম জানান, রবিবার বিকেলে মেয়েকে পড়াশোনার বিষয়ে বকাবকি করেছিলেন

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৫:৫২ পিএম

নবীনগরে মায়ের বকুনিতে অভিমান করে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

অ অ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মায়ের বকুনিতে অভিমান করে হামিদা আক্তার (১২) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

রবিবার রাত ৮টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হামিদা ওই গ্রামের খায়ের মিয়ার মেয়ে।

নিহতের মা খালেদা বেগম জানান, রবিবার বিকেলে মেয়েকে পড়াশোনার বিষয়ে বকাবকি করেছিলেন। এতে অভিমান করে হামিদা পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরের উত্তর পাশের একটি কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার (১ জুন) দুপুরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান করেই ওই শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

আরও পড়ুন