প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:১৩ এএম
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এতে ঈদ উপলক্ষে সরকারের গৃহীত বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হবে।
এর আগে, সোমবার দুপুর ১২টায় ওই সংবাদ সম্মেলন করার কথা জানানো হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত সময়সূচির পরিবর্তে সোমবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।