EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঘোড়াঘাটে দরিদ্র শিক্ষার্থী ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ

ডেইলি সান রিপোর্ট, ঘোড়াঘাট (দিনাজপুর)

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৫:১১ পিএম

ঘোড়াঘাটে দরিদ্র শিক্ষার্থী ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ
অ অ

দিনাজপুরের ঘোড়াঘাটে দুস্থ, অসচ্ছল, প্রতিবন্ধী ও গৃহহীন পরিবার এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে ৩৩ জন শিক্ষার্থী ও ৫টি অসহায় পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আল মামুন কাওছার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন। 

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন