EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০২:৫১ পিএম

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ঈদের এই প্রধান জামাতে সংসদ সদস্যরা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। নির্ধারিত সময় অনুযায়ী সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে ঈদের জামাতে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

জামাত নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারীদের ওজুসহ প্রস্তুত হয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা অতিরিক্ত সামগ্রী সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সংসদ সচিবালয় আরও জানিয়েছে, ঈদের প্রধান জামাত উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন