ছবি: সংগৃহীত
ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় জামিনের পর ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।
এদিন সকালে ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়।
তবে একই মামলায় গ্রেপ্তার যুবশক্তি’র কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
এর আগে রবিবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তি'র কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন