EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঈদ শেষে ফিরতি যাত্রার ট্রেন টিকিট বিক্রি আজ শেষ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:৪১ এএম

ঈদ শেষে ফিরতি যাত্রার ট্রেন টিকিট বিক্রি আজ শেষ
অ অ

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা সহজ করতে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। সোমবার (২৫ মে) বিক্রি করা হচ্ছে শেষ দিনের টিকিট, যা আগামী ৪ জুনের যাত্রার জন্য প্রযোজ্য।

রেলওয়ে সূত্র জানায়, সোমবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত যাত্রার টিকিট ইতোমধ্যে ধাপে ধাপে বিক্রি সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় আজ বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট।

রেলওয়ে আরও জানিয়েছে, ঈদযাত্রার জন্য কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

আরও পড়ুন