EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ত্রিশালে নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট,ময়মনসিংহ

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:২১ পিএম

ত্রিশালে নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অ অ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২৭ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এ উৎসবের উদ্বোধন করেন। এবারের জন্মবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘তবু আমারে দেব না ভুলিতে’।

উদ্বোধনী অনুষ্ঠানে কবির নাতনি খিলখিল কাজী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া নজরুল মঞ্চের সামনে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন