EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আজ শনিবার সরকারি অফিস খোলা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:৫৮ এএম

আজ শনিবার সরকারি অফিস খোলা
অ অ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি অফিস সাত দিন ছুটি ঘোষণা করায় ঈদের আগে শেষ শনিবার (২৩ মে) অফিস খোলা রয়েছে। ঈদের আগে শেষ কর্মদিবস রবিবার (২৪ মে)। তবে স্কুল-কলেজের ছুটি শনিবার (২৩ মে) থেকেই শুরু হয়েছে। খুলবে ৮ জুন।

মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পর আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি-বেসরকারি অফিস সাত দিন ছুটি ঘোষণা করে গত ১৪ মে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা, ২০২৬ উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) অফিসসমূহ খোলা থাকবে।

আরও পড়ুন